Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ওয়ান-ইলেভেনের পর মাইনাস টু ফর্মুলার পুনরাবৃত্তি

 ঢাকা, ৫ ডিসেম্বর:

ওয়ান-ইলেভেনে ‘মাইনাস টু’ বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান।


দেশ রাজনীতিশূন্য হয়ে পড়েছে এবং বিনিয়োগকারী ব্যবসায়ীদের ‘ধ্বংস’ করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এবারের লক্ষ্য। সচেতন নাগরিকরা এই পরিস্থিতি আঁচ করতে পেরে বিক্ষোভ করেছে। কারওয়ানবাজারে একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ওই পত্রিকাকে ‘র’-এর এজেন্ট হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে।

২০০৭ সালের ১১ জুন বাংলা পত্রিকাটির সম্পাদক মাইনাস টু ফর্মুলা হিসেবে লিখেছিলেন, ‘দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে’। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা। তিনি বলেন, “মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন।”


এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বারবারই সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্দোলনকারী অনেকেই বলছেন, “আগে সংস্কার, তারপর নির্বাচন।”


বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে; যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হলো নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টদের দীর্ঘদিন ক্ষমতায় রাখা।

বর্তমান অন্তর্বর্তী সরকারে যাঁরা উপদেষ্টা, তাঁদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট। ফলে দেশবাসী মনে করছে, ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করছে।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা নিশ্চিত নয়। কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও, সব আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীরগতির কারণে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।


রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ওয়ান-ইলেভেনের সময় প্রথম আলো সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতিক শূন্য করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। কিন্তু তাঁর সেই অপকর্মের কোনো বিচার হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম আলো দেশে একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে। ওয়ান-ইলেভেনের সময় প্রথম আলো তাদের ফান ম্যাগাজিন ‘আলপিন’-এর মাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে, যা ধর্মপ্রাণ মানুষকে বিক্ষোভে ফেলে দেয়।


২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর ‘মাইনাস টু ফর্মুলা’র আলোচনা জোরদার হয়েছিল। তখন তাঁদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল, ‘দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে’।

সুত্র; বাংলাদেশ প্রতিদিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ